বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হোমিওপ্যাথিক সম্মেলনে যোগ দিতে ভারতে স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক হোমিওপ্যাথিক সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লী গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে ভারতের আয়ুসমন্ত্রণালয়, হোমিওপ্যাথিক রিসার্চ কাউন্সিলের সহায়তায় আন্তর্জাতিক হোমিওপ্যাথিক সংস্থা ‘লিগা মেডিকোরাম হোমিওপ্যাথিকা ইন্টারন্যাশনালিস’ দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করছে।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মূখার্জী শনিবার নয়াদিল্লীর বিজ্ঞান ভবনে এই সম্মেলনের উদ্বোধন করবেন।

সম্মেলনে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রিয়া, ব্রাজিল, ইটালি, আর্জেন্টিনা, নেদারল্যান্ড, তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান ও নেপালসহ বিশ্বের ১৭টি দেশের মন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, হোমিওপ্যাথিক চিকিৎসক এবং গবেষক বিশেষজ্ঞগণ অংশ নেবেন।

দুই দিনব্যাপী এই সম্মেলনে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিকল্প চিকিৎসা পদ্ধতি বিশেষ করে হোমিওপ্যাথির উন্নয়নের লক্ষ্যে আটটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠান ও পারস্পরিক বৈঠক অনুষ্ঠিত হবে।

সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়, রেজিস্ট্রার ডা. জাহাঙ্গীর আলমসহ চার সদস্যের প্রতিনিধি দল এবং দেশের বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকরা অংশ নিচ্ছেন।

মোহাম্মদ নাসিম সম্মেলনের প্রথম দিন ‘গ্লোবাল সিনারিও অ্যান্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন।

মন্ত্রী আগামী ১৩ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ