মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নড়াইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতিতে শহীদ আলী (৪০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শহীদ আলী নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আজ শুক্রবার বিকেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত শহীদ আলী জয়নগর গ্রামের কালা মিয়া শেখের ছেলে এবং জয়নগর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন চৌধুরীর সমর্থক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চর জয়নগর এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থনে বের করা মিছিলে হামলা চালায় প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থীর লোকজন। এর জের ধরে আজ শুক্রবার সকাল ৮টার দিকে চর জয়নগর গ্রামে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন চৌধুরী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আইউব কাজীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আওয়ামী লীগ নেতা শহীদ আলীকে কুপিয়ে আহত করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় শহীদ আলীকে উদ্ধার করে খুলনায় নেওয়ার পথে মারা যান তিনি। সংঘর্ষ চলাকালে শহীদ আলির ভাই মনিরুলের (৩০) হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। এ সময় আইউব আলী জমাদ্দার (৪৮), জাকির জমাদ্দার (৪০), সোহেল জমাদ্দার (২০), আরজ আলী জমাদ্দার (৫০), কিবরিয়া (৩০), হেকমতসহ (৫০) উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নড়াগাতি থানার ওসি জায়াদুল হক বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত