১২০ লিটার চোলাই মদসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার


মো. ফরমান শেখ, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী থেকে ১২০ লিটার চোলাই মদসহ শাহীন তালুকদার (৬২) নামের মাদক এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত লোকটি কালিহাতী উপজেলার সবদেবপুর ইউনিয়নের পাঠন্ড গ্রামের ময়েস উদ্দিন তালুকদারের ছেলে। শুক্রবার (১০ মার্চ) ভোর রাতে উপজেলার পূর্বাসিন্দা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আখেরুজ্জামান।
এসআই সাইদুল ইসলাম জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পর্বসিন্দা নামক স্থান থেকে এ.এসআই দেওয়ান শামীম ও রায়হান আলী নেতৃত্বে দেশীয় তৈরি ১২০ লিটার চোলাই মদসহ শাহীন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, শাহীনের বিরুদ্ধে একাধিক মাদকও মামলা রয়েছে তার নামে
এই সংক্রান্ত আরো সংবাদ


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন


আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন













