বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১২ দেশ ভ্রমণ ১৬ মাসের শিশুর!

১৬ মাস বয়সী শিশু এসমি। ভ্রমণ সম্পর্কে কোনো কিছু বুঝে ওঠার আগেই ১২ দেশ ভ্রমণ করেছে এই শিশু। আর এসমিকে নিয়ে দেশ ভ্রমণ করে তার মাও পরিচিতি পেয়েছেন অনেকের কাছে। মাতৃত্বকালীন ছুটিতে ঘরে কাটানোর কথা থাকলেও তিনি দেশ দেখে বেড়াচ্ছেন। ইনস্টাগ্রামে নিজেকে ‘ভ্রমণ-পাগল মা’ হিসেবেও পরিচয় দেন তিনি।

যুক্তরাজ্যের বাসিন্দা কারেন অ্যাডওয়ার্ড (৩১) একজন সেবিকা হিসেবে কাজ করতেন। মেয়ে এসমির জন্মের সময় মাতৃত্বকালীন ছুটি নেন। কিন্তু এই ছুটিকে তিনি সদ্ব্যবহার করতে চান। ২০১৫ সালে এসমির বয়স যখন ১০ মাস, তখন ছোট এক ব্যাগে তিনজনের কাপড় নিয়ে স্বামী শন বায়েসের সঙ্গে বিশ্ব ভ্রমণে বের হন। বাড়ি-গাড়ি বিক্রির পাশাপাশি ভ্রমণের জন্য শন তাঁর চাকরিও ছেড়ে দেন।

এনডিটিভি জানিয়েছে, মাত্র ছয় মাসে এসমি তাঁর মা-বাবার সঙ্গে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ ১২টি দেশ ভ্রমণ করেছে। ভ্রমণের সময় তোলা বিভিন্ন ছবি কারেন অ্যাডওয়ার্ড তাঁর ব্লগ ও ইনস্টাগ্রামে ‘ট্রাভেলম্যাডমম’ নামে একাউন্টে পোস্ট করেছে।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ভ্রমণপিপাসু এই দম্পতি আগেও অনেক দেশ ভ্রমণ করেছেন। কারেন অ্যাডওয়ার্ড এরই মধ্যে ৬০টি দেশ ভ্রমণ করেছেন।

কারেন অ্যাডওয়ার্ড ডেইলি মেইলকে বলেন, ‘জন্মের পর এসমিকে নিয়ে বিশ্ব ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা শুনে অনেকেই হেসেছিল। সবাই আমাদের পাগল ভেবেছিল।’ তিনি আরো বলেন, ‘ছোট শিশুকে নিয়ে ভ্রমণে বের হওয়া কঠিন কাজ। ভ্রমণের সময়ও সন্তানকে বুকের দুধ খাওয়াতে হয়েছে।’

কারেন বলেন, এসমিকে দেখে মনে হয়েছে, সে ভ্রমণ খুব উপভোগ করছে এবং ধৈর্য ও ভদ্রতার পরিচয় দিয়েছে। তাঁর মতে, ‘এসমির নতুন অভিজ্ঞতা হয়েছে। সে খুব মিশুক। সে আসলেই বাইরে যেতে খুব পছন্দ করে। কিন্তু মাঝে মাঝে আমি তার জন্য কষ্টও পাই। সে অন্য শিশুদের সঙ্গে খেলা করতে পারেনি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি