বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এক মোটরসাইকেলে ৪ কিশোর, বাসচাপায় ৩ জন নিহত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন।

আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন শাহিন (১৬), আসমত (১৭) ও খোরশেদ (১৭)।

গুরুতর আহত জাকিরকে (১৬) শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের সবার বাড়ি শেরপুরের পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মালির চরের নয়াপাড়ায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহজাহান মিয়া জানান, একটি মোটরসাইকেলে করে চারজন মধুটিলা ইকোপার্ক থেকে ফিরছিল। পেছন থেকে একই পথে ফিরছিল বনভোজনের আরেকটি বাস। নালিতাবাড়ীর রাজনগর ইউনিয়নের টেংরাখালী এলাকায় বাসটি মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

স্থানীয়রা আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান জানান, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

মোটরযান আইন অনুযায়ী, একটি মোটরসাইকেলে চালক ছাড়া একজন অতিরিক্ত যাত্রী চড়তে পারেন। এ ক্ষেত্রে উভয় যাত্রীকেই মাথায় সুরক্ষামূলক হেলমেট ব্যবহার করা বাধ্যতামূলক।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত