১৩ বছর পর রাজন হত্যায় ৩ জনের যাবজ্জীবন


রাজধানীর ডেমরায় রাজন (২৪) নামে এক যুবককে হত্যা মামলায় ১৩ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।দণ্ডপ্রাপ্তরা হলেন, হানিফ,জামালও দেলোয়ার হোসেন বাদশা। এদের মধ্যে জামাল পলাতক।
১৮ অক্টোবর মঙ্গলবার ঢাকার ২নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় দেন। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ১০ নভেম্বর রাজনকে পরিকল্পিতভাবে খুন করা হয়। পরে রাজনের বাবা আবুল কালাম আজাদ ডেমরার থানায় হত্যা মামলা করেন। পরে ২০০২ সালের ১৯ মার্চ ডেমরা থানার উপ-পরিদর্শক শাহজালাল আসামিরে বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













