১ মার্চ থেকে বিশ বছরের পুরনো বাস বন্ধ


আগামী পহেলা মার্চ থেকে ঢাকার দক্ষিণ অংশে ২০ বছরের পুরোনো বাস চলতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। বুধবার দুপুরে নগরভবনে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেন তিনি।
দক্ষিণ রাজধানীর রাস্তায় ২০ বছরের পুরোনো বাস চলতে দেয়া না দেয়ার পাশাপাশি কম বয়সী অশিক্ষিত চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানান মেয়র।
সাঈদ খোকন বলেন, ‘আইনগতভাবেই ঢাকার রাস্তায় ২০ বছরের পুরোনো বাস চলাচল নিষিদ্ধ। কিন্তু এই আইনের প্রয়োগ নেই। তাই আগামী এক মার্চ থেকে ভাঙাচোরা, ব্যবহারের অনুপযোগী বাস চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে।’
এছাড়া কম বয়সী অশিক্ষিত চালকদের ব্যাপারে তিনি বলেন, ‘এখন দেখছি, ছোট ছোট ছেলেরা গাড়ি চালাচ্ছে। তারা গাড়ি চালানোর নিয়ম কানুন জানে না। তারা যেখানে সেখানে গাড়ি পার্কিং করছে। বিশৃঙ্খলা তৈরি করছে। শিক্ষা থাকলে তারা এটা করতো না।’
বক্তব্যে ঢাকা শহরের অন্যতম সমস্যা যানজট নিয়েও কথা বলা হয়। তিনি বলেন, ঢাকা শহরের অন্যতম সমস্যা যানজটের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। আশা করছি, অচিরেই আমরা এটি থেকে রেহাই পাবো।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













