রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১ সেপ্টেম্বর থেকে বাড়ছে গ্যাস-বিদ্যুতের দাম

আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রাহক পর্যায়ে ফের গ্যাস-বিদ্যুতের দাম বাড়ছে। এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বৃহস্পতিবার বিকেলে ঘোষণা দেবে বলে জানা গেছে।

গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে বিইআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘আবাসিক এক চুলা ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ এবং দুই চুলা ৪৫০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হতে পারে। ক্যাপটিভ পাওয়ারে গ্যাসের দাম গড়ে ২০ থেকে ২৫ শতাংশ বাড়ানো হতে পারে। এর আগে ২০০৯ সালে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল।’

জানা গেছে, শহরের গ্রহকদের বিদ্যুতের দাম বাড়লেও কৃষি, সার ও গ্রামের প্রান্তিক গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। তবে গ্রামের অর্থাৎ আরইবি গ্রাহকদের ৬০০ ইউনিটের বেশি যারা বিদ্যুৎ ব্যবহার করেন শুধু তাদের দাম বাড়ানো হবে।

এছাড়া পিডিবি, ডিপিডিসি, ডেসকো এবং ওজোপাডিকোর গ্রাহকদের প্রতি ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৪১ পয়সা বাড়বে। অর্থাৎ ১ থেকে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি ইউনিট তিন টাকা ৩৩ পয়সা থেকে বেড়ে হবে তিন টাকা ৭৪ পয়সা, এক থেকে ৭৫ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট তিন টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে হবে তিন টাকা ৮৭ পয়সা।

এাছাড়া ২০১ ইউনিট থেকে ৩০০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট পাঁচ টাকা ১৯ পয়সা থেকে বেড়ে ছয় টাকা, ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত পাঁচ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ছয় টাকা ৫০ পয়সা এবং ৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত আট টাকা ৫১ পয়সা থেকে বৃদ্ধি করে তা ১০ টাকা করা হতে পারে।

অর্থাৎ ২০১ ইউনিট থেকে পর্যায়ক্রমে ৬০০ ইউনিট পর্যন্ত গড়ে ২৫ শতাংশ করে বিদ্যুতের দাম বাড়ছে। আর ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের প্রতি ইউনিট ১১ টাকা ৫০ পয়সা করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে গণশুনানি করে বিইআরসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ