২টি তরমুজের মূল্য ১৭লক্ষ টাকা!


ফল বিক্রি করেও লাখোপতি হওয়া সম্ভব। পাগলের প্রলাপ মনে করলেও কিন্তু এমনটাই ঘটেছে জাপানে৷ জাপানে এমনই এক তরমুজ কেনার জন্য সকলে এতটাই মরিয়া যে এই তরমুজ বিক্রি করে যে টাকা উঠে আসছে, যা দিয়ে নাকি একটি গাড়ি কিনে ফেলা যায়৷ জানা গেছে দুটি তরমুজের মূল্য নাকি প্রায় ১৭লক্ষ ৪১হাজার টাকা পর্যন্ত উঠেছে৷
এই বিশেষ প্রজাতির তরমুজের নাম ইউবারি কিং৷ এর উৎপাদনস্থল জাপানের ইউবারি নামক স্থান৷ জানা গেছে, সম্প্রতি দুটি তরমুজ প্রায় ১৭লক্ষ টাকায় বিক্রি করা হয়৷ অর্থাৎ একটি তরমুজ বিক্রি করতে পারলেই আপনার ব্যাংক ব্যালান্স নিমেষে রাতারাতি করে বেড়ে যাবে৷
এই বিশেষ প্রজাতির তরমুজ কিনতে গেলে পৌঁছে যেতে হবে জাপানের হোয়োগো প্রান্তের সুপার মার্কেটে৷ কারণ হিসেবে বলা হয়, এই তরমুজ এতটাই মিষ্টি যে তা কেনার জন্য এমনই মরিয়া হয়ে ওঠে তরমুজপ্রেমীরা৷ আর তাই তার মূল্য হয় আকাশছোঁয়া৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন


৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন


লজ্জায় লাল হয়ে যায় পাখিও
লজ্জা পেলে শুধু মানুষের মুখই লাল হয়ে যায় তা কিন্তুবিস্তারিত পড়ুন













