২০০ শীতাতপ নিয়ন্ত্রিত বাসসহ ৬০০ বাস আনছে সরকার


ভারত থেকে ২০০ কোটি ডলারের ঋণে (এলওসি) ৬০০ বাস কিনছে সরকার; এর মধ্যে ২০০ বাসই শীতাতপ নিয়ন্ত্রিত। এ জন্য মোট ৭৯৮ কোটি ২২ লাখ টাকার ব্যয় প্রস্তাব করেছে বিআরটিসি। ৯২ কোটি ৭২ লাখ টাকা নেওয়া হবে ওই ঋণের টাকা থেকে। বাকি অর্থের যোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে।
মঙ্গলবার (৩০ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
এছাড়াও অন্যান্য অনুমোদিত প্রকল্প গুলো হচ্ছে,
চট্রগ্রাম জেলার মিরসরাই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) বন্যা নিয়ন্ত্রণ, সড়ক কাম বেড়ি বাঁধ প্রতিরক্ষা এবং নিষ্কাশন প্রকল্প, এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৬২ কোটি ৭৭ লাখ টাকা।
জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জামালপুর নাসিং কলেজ স্থাপন, জামালপুর প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৭১৬ কোটি ৬১ লাখ টাকা। পিবিআই এর কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং তদন্ত সহায়ক যন্ত্রপাতি ক্রয় প্রকল্প, এটি বযাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১২৭ কোটি ৪০ লাখ টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













