৩ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাচ্ছে সাইমন-আইরিনের ‘মায়াবীনি’


আকাশ আচার্য্য পরিচালিত চিত্রাভিনেতা সাইমন ও চিত্রনায়িকা আইরিন অভিনীত ‘মায়াবিনী’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি। এই ছবির মধ্য দিয়ে সাইমন ভার্সেটাইল অভিনেতা হিসেবে আবির্ভূত হচ্ছেন। মায়াবিনী ছবিতে সাইমন-আইরিন ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াত, অমিত হাসান, শবনম পারভীন, হাসি ও বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের অভিনয়শিল্পী।
‘মায়াবিনী’র মুক্তি উপলক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, নায়ক ও কুশীলবরা এছাড়া চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, যুগ্ম-মহাসচিব শাহীন সুমন, অভিনেত্রী শবনম পারভীনও উপস্থিত ছিলেন।
সাইমন বলেন, ভিন্ন কথাটাও এখন আসলে ভিন্নতা হারিয়ে ফেলেছে তবে সত্যিকার অর্থে এটি একটি ভিন্নধারার ছবি, ভিন্ন আঙ্গিকে বলা গল্পের ছবি। আমি এই ছবিতে কয়েকটি রূপ নিয়ে উপস্থিত হয়েছি। ট্রেলারে সেটা দর্শকেরা বুঝতে পারবেন। কয়েকটি বিষয়কে মাথায় রেখে গল্পকে সমন্বয় করেছেন পরিচালক।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













