অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বলেছেন, সাত-খুন মামলার রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করে দেন।
আজ রায়ের পর সচিবালয়ে তাঁর কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘নারায়ণগঞ্জের সাতখুনের মামলায় প্রমাণিত হয়েছে অপরাধের ক্ষেত্রে সরকার কাউকেই ছাড় দেয়না। ’
সাতখুনের মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আবারও প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন রয়েছে।
তিনি বলেন, অপরাধ করেছে এমন কয়েকজন বিপথগামী কর্মকর্তার জন্য র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দায়ি হবে না, কেননা দেশে অপরাধ দমনের জন্যই এই প্রতিষ্ঠানটি কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই রায়ের ফলে বাহিনীটির অবস্থান আরও দৃঢ় হয়েছে। হত্যাকান্ডের ঘটনার সুষ্ঠু তদন্তে র্যাবও সহায়তা করেছে। ’
পলাতক দন্ডপ্রাপ্ত আসামিদের সম্পর্কে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাদেরকে বিচারের আওতায় আনবেন।
উল্লেখ্য, ২০১৪ সালে নারায়নগঞ্জের সাত-খুন মামলায় আজ সকালে আদালত প্রধান অভিযুক্ত নূর হোসেন এবং র্যাব-এ ডেপুটেশনে কর্মরত সশস্ত্র বাহিনীর বরখাস্তকৃত তিন কর্মকর্তাসহ ২৬ ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে।
এছাড়াও আদালত অপর ৯ অভিযুক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













