নোট বাতিলের ধাক্কায় ৪৮ ঘন্টায় সোনাগাছিতে আয় ৫০ লাখ!


টাকা চাই,টাকা কই? এই নিয়ে গোটা দেশ যখন উত্তাল৷ টাকার অভাবে তখন মার খাচ্ছে প্রায় সমস্ত ব্যবসা৷ বেশ রমরমিয়ে চলছে সোনাগাছির ব্যবসা৷ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম রেড লাইট এরিয়া হল সোনাগাছি,যা এখন ফুলে-ফলে ফুটে ওঠেছে৷
সোনাগাছির একজন যৌনকর্মী জানিয়েছে, তারা ৪৮ ঘন্টায় আয় করেছে ৫০ লাখ টাকা৷ যা এর আগে কখনও তারা ৪৮ ঘন্টার মধ্যে উপার্জন করেনি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ নভেম্বর দেশের কালো টাকার বাড়বাড়ন্ত রুখতে সমস্ত ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিল৷ তারপর থেকেই দেশজুড়ে যেন হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ দোকান বাজার, কোথাও ৫০০-১০০০ এর নোট নেওয়া হচ্ছে না৷ সবাই প্রায় চেষ্টা করছেন তাদের হাতে থাকা ৫০০-১০০০ এর নোট যেভাবে হোক দিয়ে তার পরিবর্তে ১০০ টাকার নোট নিতে৷ এই পরিস্থিতিতে ভিড় জমাচ্ছে সোনাগাছিতে৷
সেক্স ওয়ার্কার অর্গানাইজেশন ‘দুর্বার মহিলা সমন্বয় কমিটি’ র মেন্টর ভারতী জানিয়েছে,যারা টপ ক্যাটাগরির কাস্টোমার ডিল করে তারা কোনও সমস্যায় পরছে না,কিন্তু যারা ৩০০ ও ৪০০ টাকা কাস্টোমারদের থেকে নেয় তারা পরছে সমস্যায়,কারণ তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ৫০০ টাকা তার ফলে তারা পরছে ফ্যাসাদে৷ কিন্তু তারা কাস্টোমার ফিরিয়ে দিচ্ছে না৷ তারা বলছে, এই টাকা তারা ফিরিয়ে দিলে কাস্টোমার হারাবে৷ তাই তারা ব্যবসার খাতিরে টাকা নিচ্ছে৷ তারফলে ভিড় যেন উপছে পরছে৷
এই ‘দুর্বার মহিলা সমন্বয় কমিটি’র তত্ত্বাবধানে কাজ করে ১.৩ লাখ যৌনকর্মী৷ গত দু-দিনে সোনাগাছিতে আয় হয়েছে ৫০ লাখ টাকা৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন


৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন


লজ্জায় লাল হয়ে যায় পাখিও
লজ্জা পেলে শুধু মানুষের মুখই লাল হয়ে যায় তা কিন্তুবিস্তারিত পড়ুন













