গারো তরুণী ধর্ষণ মামলায় রুবেল ছয় দিনের রিমান্ডে


আদালত থেকে পালানো রাজধানীর বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি আফসান রহমান ওরফে রুবেলের (২৬) ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ আদেশ দেন।
মঙ্গলবার তাকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক বি এম মামুন। শুনানি শেষে ঢাকা মহানগরের বিজ্ঞ হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত এলাকায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া রুবেলকে আজ সকালে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ১৩ নভেম্বর বিকেলে ঢাকার সিএমএম আদালত থেকে পালিয়ে যান তিনি। বাড্ডা থানা-পুলিশ আজ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে।
আদালত আসামি রুবেলের কাছে জানতে চান, তার কোনো আইনজীবী আছেন কি না। তিনি ‘না’ সূচক জবাব দিয়ে নিজেই শুনানি করেন। আদালতকে তিনি বলেন, পুলিশের মারধরের ভয়ে আমি পালিয়ে গিয়েছিলাম। তাকে যেন রিমান্ডে না নেওয়া হয়, সে আবেদন জানান তিনি। আদালত শুনানি শেষে রুবেলের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













