ভোলায় বঙ্গবন্ধুর হত্যাকারীর সকল সম্পতি ক্রোক
অবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ৪০ বছর পর হত্যা মামলার খুনি ক্যাপটেন মাজেদুল ইসলাম মাজেদের ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাড়ি ঘর জমি, দোকানপাটসহ সকল সম্পত্তি মঙ্গলবার দুপুরে ক্রোক করেছে জেলা প্রশাসন।
বোরহানউদ্দিন উপজেলার এসিল্যান্ড মনোয়ার হোসেন ও ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরীর নেতৃত্বে একটি টিম সরকারের পক্ষে বোরহানউদ্দিন হাসপাতাল রোডে কুতুবা মৌজায় মাজেদের নামে ৬৭ শতাংশ ও ভিপি জমি সহ ১ একর ৩৫ শতাংশ জমিতে সাইন বোর্ড ঝুলিয়ে দেন এবং এ জমিতে জনসাধারনের প্রবেশ নিষিদ্ধ করেন। এর পর থেকে দোকানদারেরা তড়িঘড়ি করে তাদের মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে।
এছাড়া তার গ্রামের বাড়ী বড়মানিকা ইউনিয়নের বাটামারা ৫নং ওয়ার্ডে বাগান বাড়ী সহ প্রায় ৩ একর ১৬ শতাংশ জমি সরকার বাজেয়াপ্ত করে সাইনবোর্ড টানিয়ে দেয় । জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা জানান, আদালতে নির্দেশে এ সম্পত্তি ক্রোক করা হয়েছে । জানা যায়, ক্যাপটেন মাজেদ কানাডায় পলাতক রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













