রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মায়ের বিরুদ্ধে মেয়ের মামলা জোর করে বিয়ে দিলেন বলে

জোর করে বিয়ে দেয়ার জন্যে মায়ের বিরুদ্ধে মামলা করেছে তার কিশোরী মেয়ে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়। ঘটনার কেন্দ্রে থাকা ১৫ বছর বয়সী মেয়েটি জানিয়েছে, “জুলাই মাসে আমার মা একদিন জানালো আমার একজনের সাথে বিয়ে হয়ে গেছে। বিয়ে যে হয়ে গেছে সেটি আমি বুঝতেই পারিনি”

মেয়েটির বক্তব্য অনুযায়ী এর পর তাকে খুলনায় নিয়ে গিয়ে একটি ঘরে তারই এলাকার এক পুরুষের সাথে তাকে আটকে রাখা হয়। সেখানে তাকে জোর করে সহবাসে বাধ্য করা হয়। মারধোর করা হয়। এর পর সে পালাতে সক্ষম হয় এবং ঝালকাঠির এক সাংবাদিকের সহায়তায় থানায় মা ও তার কথিত স্বামীর বিরুদ্ধে মামলা করে সে।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনির-উল-গিয়াস জানিয়েছেন, “তদন্তের পর প্রাথমিকভাবে আমরা এ ঘটনার সত্যতা পেয়েছি। এখানে বিয়ের ধর্মীয় বিধিবিধান মানা হয়নি। এটিকে আমরা জোর করে বিয়ে বলতে চাইনা। এক্ষেত্রে জোর করে সহবাসে বাধ্য করা হয়েছে বলা যায়”

এ ঘটনায় রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হয়েছে বলে জানানা মি গিয়াস।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী