যুক্তরাষ্ট্রে মুসলিমদের মধ্যে আতংক, মুসলিম মুক্ত করতে মসজিদে ট্রাম্পের চিঠি..!!


নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে যুক্তরাষ্ট্রকে মুসলিম মুক্ত করার হুমকি দিয়ে মসজিদে মসজিদে উড়ো চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে।
শনিবার মুসলিম কমিউনিটির এক নেতা জানান, এ পর্যন্ত ক্যালিফোর্নিয়ার তিনটি মসজিদে এমন উড়ো চিঠি এসেছে।
আর এ চিঠির বিষয়টি জানা জানি হওয়ার পর মুসলিমদের মধ্যে অজানা আতংক বিরাজ করছে।
যুক্তরাষ্ট্রের ইসলামিক রিলেশন কাউন্সিলের লস অ্যাঞ্জেলস চ্যাপ্টারের পরিচালক হুসাইম আয়লুস বলেন, ‘মসিজিদে আসা চিঠিগুলোর পোস্টমার্ক দেখে বোঝা যায়, সেগুলো লস অ্যাঞ্জেলসের উত্তরের সান্তা ক্লারিতা থেকে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন- এফবিআইয়ের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তিনি।
এদিকে মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের চিঠিকে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন চালানোর পূর্বাভাস বলে মনে করছে।
গত ৮ নভেম্বর ট্রাম্পের জয়ের পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে ট্রাম্প সমর্থকদের হাতে দেশটির সংখ্যালঘু মুসলিমরা নির্যাতিত হয়েছেন।
গত সপ্তাহে ইসলামিক সেন্টার অব লং বিচ, ক্ল্যায়ারমন্ট ইন নর্দান ক্যালিফোর্নিয়া এবং নর্থ ক্যালিফোর্নিয়ার এভারগ্রিন ইসলামিক সেন্টারে উড়ো চিঠিতে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













