বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাড়িতে বসেই মাকে প্রসব করাল ১১ বছরের শিশু

বাড়িতে বসেই মাকে প্রসব করাল ১১ বছরের শিশু। এক্ষেত্রে তাকে সহায়তা করেছেন এক এ্যাম্বুলেন্সকর্মী, তাও শুধু টেলিফোনে। প্রসবের কিছুক্ষণ পর স্বাভাবিকভাবেই অন্য দিনের মতো স্কুলে যায় সাহসী ওই শিশু।

ঘটনাটি যুক্তরাজ্যের স্টাফওয়ার্ডশায়ারের ট্যাম্পওয়ার্থে মঙ্গলবার ভোরে ঘটে। ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্টে শুক্রবার এমনই বর্ণনা দিয়েছে।

১১ বছর বয়সী ওই মেয়েশিশুটির নাম ক্যাটলিন বার্ক। আর তার মায়ের নাম তারা নাইটলে। নাইটলের পাঁচ সন্তানের মধ্যে ক্যাটলিন-ই সবার বড়। আর নিজের হাতে মাকে প্রসব করিয়ে কোলে তুলে নেওয়া ছোট্ট বোনটির নাম এলসা মনেট।

ইনডিপেনডেন্ট জানায়, ভোর ৫টার দিকে হঠাৎ মায়ের প্রসবব্যথা শুরু হয়। শিশুটি এ সময় মাকে সাহায্য করতে এগিয়ে আসে। এমন পরিস্থিতিতে কী করা উচিত সে বিষয়ে ফোনে দিকনির্দেশনা দেন এক এ্যাম্বুলেন্সকর্মী।

দিকনির্দেশনা অনুযায়ী শিশু ক্যাটলিন প্রায় দুই ঘণ্টা মায়ের পাশে থেকে ছোট্ট বোনটিকে প্রসব করায়।

পরে ছোট্ট বোনকে মায়ের কোলে তুলে দিয়ে ক্যাটলিন প্রতিদিনের মতো স্কুলের পথে রওনা হয়। ক্যাটলিন ইনডিপেনডেন্টকে বলে, ‘যখন আমার বোন জন্মগ্রহণ করল, তখন আমি খুবই খুশি ও আনন্দিত হয়েছি।

সে সত্যিই কিউট এবং আমি তাকে খুব ভালবাসি।’

‘ওই ঘটনার পর স্কুলের বন্ধু ও শিক্ষকরা আমাকে নিয়ে গর্ব করেন’— যোগ করে শিশু ক্যাটলিন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

লজ্জায় লাল হয়ে যায় পাখিও

লজ্জা পেলে শুধু মানুষের মুখই লাল হয়ে যায় তা কিন্তুবিস্তারিত পড়ুন

  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ
  • কান্না থামছিল না তাঁরঃ ‘বাবা আমি আসছি’ বলে লাশ হলেন তরুণী