বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাল্য বিবাহের আয়োজন করায় ভ্রাম্যমান আদালতে ৩ জনের সাজা

কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ও গাড়াগ্রাম ইউনিয়নে পৃথক দু’টি স্থানে বাল্য বিবাহের আয়োজন করায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার কয়েকজন পুলিশকে সাথে নিয়ে বড়ভিটা ও গাড়াগ্রাম ইউনিয়নের পৃথক দু’টি বাল্য বিবাহের অনুষ্ঠানে হানা দিয়ে বড়ভিটা ইউনিয়ন থেকে ১জন ও গাড়াগ্রাম ইউনিয়ন থেকে ২জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আটক কৃতদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বড়ভিটা ইউনিয়নের আমলাল চন্দ্রের ছেলে রিয়াদ চন্দ্রকে (৪৫) ১৪দিন ও গাড়াগ্রাম ইউনিয়নের যতিশ চন্দ্র রায়ের স্ত্রী গুরুদাসী রায়কে (৩৫) এবং রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার শেরপুর পুটিমারী এলাকার প্রদ্বীপ চন্দ্রের স্ত্রী জয়ন্তি বালাকে (৩৫) ৩দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সিদ্দিকুর রহমান। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সাজা প্রাপ্ত আসামীদেরকে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি