ট্রাম্পের ‘অবৈধ ভোট’ অভিযোগ ‘ভিত্তিহীন’: হোয়াইট হাউজ


৮ নভেম্বরের নির্বাচনে লাখ লাখ অবৈধ ভোট পড়েছে – নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করেছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের প্রেস সচিব জশ আর্নেস্ট ট্রাম্পের অভিযোগকে বাতিল করে দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপি হওয়ার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
হোয়াইট হাউজে সোমবার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে জশ বলেন, “ওই রকম একটা অভিযোগকে বস্তুনিষ্ঠভাবে সত্যি প্রমাণ করার মতো কোনো দলিল বা সাক্ষ্য-প্রমাণ আমরা পাইনি।”
রোববার এক টুইটবার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ৮ই নভেম্বরের নির্বাচনে জনগণের ভোটেও তিনিই জয় পেয়েছেন, “যদি অবৈধভাবে দেয়া লাখ লাখ ভোট বাদ দেয়া হয়।
পরে আরেকটি ফলোআপ টুইটে ট্রাম্প লিখেন, “নির্বাচনে জিততে যদি ইলেকটোরাল কলেজ পদ্ধতির বদলে তথাকথিত জনগণের ভোট হিসেব করা হতো, তাহলে জয় পাওয়া আমার জন্য আরও অনেক সহজ হতো। তখন আমাকে ১৫টি রাজ্যের বদলে মাত্র ৩-৪টি রাজ্যে প্রচারণা চালালেই চলতো।”
গ্রিন পার্টির প্রার্থীর উদ্যোগে উইসকনসিনে যে ভোট পুনর্গণনার উদ্যোগ নেয়া হয়েছে, তাতে পরাজিত ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের শিবির সমর্থন দেয়ার পরই ট্রাম্প এই বক্তব্য দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













