প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শনিবার
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়াটার সামিট ২০১৬ নিয়ে শনিবার (৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এদিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, ওয়াটার সামিট ২০১৬-তে যোগদান উপলক্ষে চারদিনের সফরে গত ২৭ নভেম্বর বুদাপেস্ট যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যাত্রাপথে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে ওইদিন প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা পর বুদাপেস্টে গিয়ে পৌঁছেন।
প্রধানমন্ত্রী বুদাপেস্ট ওয়াটার সামিটের (বিডব্লিউএস-২৯১৬) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।এছাড়া হাঙ্গেরির প্রেসিডেন্টের সঙ্গে পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেল বৈঠকে যোগ দেন এবং প্রেসিডেন্টের আমন্ত্রণে ভোজসভায় অংশ নেন।
এছাড়া তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে কসুদ স্কয়ারে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।
প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও হাঙ্গেরি ৪টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
চারদিনের সফর শেষে ৩০ নভেম্বর রাতে ঢাকা পৌঁছেন প্রধানমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













