বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শান্তিচুক্তির ১৯ বছর

পার্বত্য শান্তিচুক্তির ১৯ বছর আজ। তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। চুক্তির অন্যতম শর্ত ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন কার্যকর না হওয়ায় ক্ষোভ আর হতাশা আছে পাহাড়িদের।

যদিও কমিশন কাজ শুরু করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকে। তবে ভূমি কমিশন নিয়ে আপত্তি আছে সেখানকার বাঙালিদের।

দীর্ঘ সশস্ত্র সংঘর্ষের পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বিচ্ছিন্নতাবাদি সংগঠন শান্তি বাহিনীর সঙ্গে পার্বত্য শান্তিচুক্তি করে তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। এ চুক্তির পর থেকে পাহাড়িদের অন্যতম দাবি ছিল, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন কার্যকর করা।

কিন্তু কমিশন গঠন হলেও বাস্তবে কোনো কাজ সেখানে হচ্ছে না। তাই স্বস্তি থাকলেও বাস্তব প্রতিফলন না দেখে হতাশ পাহাড়ের উপজাতিরা।

তবে ভূমি কমিশন কাজ শুরুর পর বাঙালিদের মধ্যে উচ্ছেদ আশঙ্কা দেখা দেয়। ফলে শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন তারা। এর বিরুদ্ধে বিভিন্ন সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচিও পালন করা হয়।

তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, কাউকেই ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হবে না। কমিশনের প্রতি আস্থা রাখার আহবান জানান তারা।

পাহাড়ি-বাঙালি সবার জন্য সমানভাবে ফলপ্রসু কমিশন চায় পার্বত্যাঞ্চলের শান্তিকামী মানুষ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী