যেকোনো লঙ্ঘনের জবাব দিতে হবে পূর্ণ শক্তি দিয়ে : পাকিস্তান সেনাপ্রধান


দায়িত্ব নিয়েছেন এই সেদিন। সেনাবাহিনীর জওয়ানদের উদ্দেশ্যে প্রথম ভাষণেই কাশ্মীর প্রসঙ্গ তুলে ভারতকে হুঙ্কার দিলেন নতুন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। রাওয়ালপিন্ডির ১০ কর্পসে যান তিনি।
নিয়ন্ত্রণ রেখা বরাবর সামনের সারির সেনাঘাঁটিও পরিদর্শন করেন আজ। সেখানেই জওয়ানদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বাজওয়া বলেন, নিয়ন্ত্রণ রেখায় ভারতের যেকোনো ধরনের সংঘর্ষবিরতির লঙ্ঘনের সমুচিত জবাব দিতে হবে পূর্ণ শক্তি দিয়ে।
এক বিবৃতিতে পাকিস্তান সেনার মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার সাম্প্রতিক যুদ্ধবিরতি ভেঙে উত্তেজনা বৃদ্ধির পাল্টা পাকিস্তানের জবাবের জেরে তৈরি হওয়া নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধানকে অবহিত করা হয়।
বাজওয়াকে উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদপত্র ডন জানিয়েছে, ভারতের ‘আগ্রাসী আচরণে’র একমাত্র উদ্দেশ্য হলো, কাশ্মীরে ভারতীয় জওয়ানদের ‘অত্যাচার’ থেকে গোটা বিশ্বের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া।
এ সপ্তাহের শুরুতে সেনাপ্রধানের দায়িত্ব নিয়েই বাজওয়া বলেছিলেন, আঞ্চলিক স্তরে স্থায়ী শান্তি অর্জন করতে হলে কাশ্মীরী জনগণের আকাঙ্খাকে মর্যাদা দিয়েই জাতিসঙ্ঘে গৃহীত প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে।
এমনকী পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখায় বিনা প্ররোচনায় ভারতীয় গোলাগুলির সমুচিত মতো জবাব দেয়ায় তাদের প্রশংসাও করেন তিনি। সবসময় একেবারে সর্বোচ্চ পর্যায়ে প্রহরা চালিয়ে যেতেও নির্দেশ দেন বাহিনীকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













