মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শুধু তিস্তা নয়, ৫৪টি নদী নিয়েই আলোচনা চলছে : প্রধানমন্ত্রী

তিস্তার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আলোচনা করছি, এটা এখন নির্ভর করছে তাদের ওপর তারা কীভাবে নেবে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি।

শুধু তিস্তা নয়, ৫৪টি নদী নিয়েই আলোচনা চলছে, এই আলোচনা চলবে।
পানি সম্মেলন ২০১৬তে অংশগ্রহণ নিয়ে আজ শনিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাঙ্গেরি থেকে ফিরে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন (live) সরাসরি দেখুন…

প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গঙ্গার পানি বণ্টন। গঙ্গার পানি বণ্টন চুক্তি আমরা করেছি। অন্যগুলো নিয়েও আমরা আশাবাদী।

আন্তর্জাতিক পানি সম্মেলনে যোগ দিতে হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের জরুরি অবতরণ নিছক যান্ত্রিক ত্রুটি ছিল বলে জানান তিনি।

তিনি বলেন, এটা যান্ত্রিক ত্রুটি ছিল আর কিছুই না। আল্লাহর রহমতে সহিসালামাতে ফিরে এসেছি। যান্ত্রিক ত্রুটি হতেই পারে।

প্রসঙ্গত, হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি সম্মেলন ২০১৬ এ অংশ নিতে চার দিনের সফরে গত ২৭ নভেম্বর বুদাপেস্ট যান। চার দিনের সফর গত বুধবার রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে