মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।সদর উপজেলার আমতলা ও শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো- ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার রফিকুল ইসলাম (৪০) ও কুষ্টিয়া কুমারখালী উপজেলার তোরাব আলী (৬৫)।শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, রোববার সকাল ১১টার দিকে রফিকুল মোটরসাইকেলে করে ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন।পথে চাঁদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা রফিকুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, শনিবার সকালে শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুতে করে ঝিনাইদহ যাচ্ছিলেন তোরাব আলী।পথে আমতলা এলাকায় এলে গায়ের চাদর আলমসাধুর চাকায় জড়িয়ে গেলে তিনি রাস্তায় পড়ে আহত হন।এ অবস্থায় স্থানীয়রা তোরাব আলীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • ঝিনাইদহে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা
  • ঝিনাইদহে শিশুকে শ্বাসরোধে হত্যা, বাবা গ্রেফতার
  • ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩২, অস্ত্র-গুলি উদ্ধার
  • ঝিনাইদহে নিখোঁজের ৩ দিন পর নারীর লাশ উদ্ধার
  • সকাল থেকে ফের অভিযান
  • ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে ২ বাড়িতে অভিযান শুরু
  • দুই বাড়িতে বিস্ফোরক পুঁতে রাখা রয়েছে : র‍্যাব
  • ঝিনাইদহে একটি কলা গাছে ৬৫টি মোছা
  • ঝিনাইদহ থেকে হারিয়ে যাচ্ছে দেশি পাখি
  • অপারেশন ‘সাটল স্প্লিট’ শেষ
  • ঝিনাইদহের লেবুতলার জঙ্গি আস্তানায় অভিযান শুরু