রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২২ তারিখে নৌকা প্রতীকের আরও একটি বিজয় আসবে: আইভী

বিজয়ের এ ডিসেম্বরের আগামী ২২ তারিখে নারায়ণগঞ্জবাসী নৌকা প্রতীকের আরও একটি বিজয় আসবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘এ বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাকে ও নারায়ণগঞ্জবাসীকে নৌকা উপহার দিয়েছেন।

আজ ১৬ ডিসেম্বর বিজয়ের দিন। আশা করি আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জের জনগণ নৌকাকে জয়ী করে গণরায় দেবে। আবারও বিজয়ের আনন্দে উদ্বেলিত হবে নারায়ণগঞ্জবাসী।
আজ শুক্রবার বিকেলে শীতলক্ষ্যার পূর্বপাড়ে ১৯, ২০ ও ২১ নাম্বার ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এ সময় এলাকার শত শত নারী ও পুরুষ তাঁর সঙ্গে ‘শেখ হাসিনার নৌকা, আওয়ামী লীগের নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, বন্দরে নৌকা, নবীগঞ্জে নৌকা’-এ স্লোগান ধরলে এলাকা মুখরিত হয়ে ওঠে।

আইভী আরো বলেন, আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি আস্থা রাখতে চাই। আমি বিগত দিনে যে উন্নয়ন করেছি সে উন্নয়নের কারণেই প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন। নারায়ণগঞ্জবাসী উন্নয়নের জন্যই এবার নৌকাকে জয়ী করবেন। ’

গণসংযোগকালে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, ব্যবসায়ী নেতা আবদুর রাশেদ রাশু, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ফয়সাল আহমেদ সাগরসহ অনেকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী