বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাতীয় পতাকা উত্তোলনের সময় ছাত্রলীগের হামলা!

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের সময় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এতে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার সকালে নেত্রকোনার আটপাড়ায় শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা নূর ফরিদ ও ওলামা দল নেতা শফিকুল ইসলাম রয়েছেন। গুরুতর অবস্থায় তিনজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত রফিকুল ইসলাম জানান, উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ মিছিল নিয়ে বিএনপিকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাঁরা পাঁচজন আহত হন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, এমন একটি খবর তিনি শুনেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় আমি ছিলাম না। এ ব্যাপারে কিছু জানি না।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত