রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেছেন, তাঁর কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এ সময় তিনি নির্বাচনের মাঠকে সন্ত্রাসমুক্ত রাখার দাবি জানান।

আজ শুক্রবার সাখাওয়াত ২১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তিনি এ অভিযোগ করেন।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে ভোট চান।

প্রচারের একপর্যায়ে বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত। নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের ঐক্য গড়ে উঠেছে। পরিস্থিতি এখনো পর্যন্ত শান্ত রয়েছে। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে তা যেন নষ্ট না হয়। সরকারি দলের নেতাকর্মীরা যেন বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রশাসন যাতে নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করে সেই দাবিও জানান বিএনপি প্রার্থী।

নগরীতে প্রচারের একপর্যায়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, ‘মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে। যার ভোট সেই দেবে এটাই প্রত্যাশা করছে সবাই। এর অন্যথা হলে মানুষ মানবে না। মানুষ নির্বিঘ্নে ও বিনা বাধায় ভোট দিতে চায়।’

‘এই নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রের রুদ্ধ দুয়ার খুলবে। এর আগে এই নির্বাচনের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, সেগুলো ছিল প্রশ্নবিদ্ধ। এবার আমরা আশা করব, নির্বাচন কমিশন বিদায় বেলায় একটি ভালো নির্বাচন উপহার দেবে’, যোগ করেন মনিরুজ্জামান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী