জাপানে পাঁচ লাখ কিশোর-যুবক ঘর থেকে বের হয় না..!


জাপানে সমাজ থেকে দূরে রয়েছে পাঁচ লাখেরও বেশি কিশোর ও যুবক। তারা নিঃসঙ্গ জীবনযাপনকে বেছে নিয়েছে। সম্প্রতি সরকারের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এই প্রবণতাকে ‘হিকিকোমুরি’ বলে সংজ্ঞায়িত করেছে। এই প্রবণতায় ভুগছে যারা, তারা ছয় মাস বা তারও বেশি সময় ধরে স্কুল, কাজ বা সামাজিক কর্মকাণ্ডের জন্য বাইরে বের না হয়ে বাড়িতে বসে রয়েছে।
জরিপে দেখা গেছে, ১৫ থেকে ৩৯ বছর বয়সী পাঁচ লাখ ৪১ হাজার কিশোর ও যুবক সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বাড়িতে নিজেদের অন্তরীণ করে রেখেছে। মন্ত্রিসভার অফিসের ২০১০ সালের জরিপের পরিসংখ্যানের চেয়ে এই সংখ্যা কম। তখন হিকিকোমুরিতে ভুগছিল ছয় লাখ ৯৬ হাজার।
জাপান টাইমস জানিয়েছে, এই সমীক্ষা অনুযায়ী, ৩৫ শতাংশ সাত বছর ধরে নিজেদের বাড়িতে বন্দি করে রেখেছে। ২৯ শতাংশ তিন থেকে পাঁচ বছর ধরে বাড়িতে অবস্থান করছে। এবারের সমীক্ষায় বেশি বয়সী নির্জনতাপ্রিয় ব্যক্তির সংখ্যা বেশি। ৩৫ থেকে ৩৯ বছর, যা ছয় বছরে দ্বিগুণ হয়েছে।
এখনো হিকিকোমুরি প্রবণতায় ভুগছে যারা, তাদের সঠিক চিত্র পাওয়া এবং এই রোগের প্রকৃতি নির্ধারণ করা কঠিন।
১৯৯০ সালে প্রথমবারের মতো এটি একটি গণ-আচরণ হিসেবে দেখা দেয়। কিন্তু এটিকে এখনো সরকারি তালিকায় রোগ হিসেবে লিপিবদ্ধ করা হয়নি এবং এর কোনো প্রস্তাবিত চিকিৎসা নেই।
চিকিৎসকরা বিশ্বাস করেন, মানসিক ও সাংস্কৃতিক প্রভাবের কারণে তরুণরা সমাজ থেকে নিজেদের সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার প্রয়োজনীয়তা অনুভব করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













