অবশেষে অভিনয়ে না আসার কারণ জানা গেলো অমিতাভের নাতনি নভ্যার!


অভিনেত্রী নন্দার পরিবারের পুত্রবধূ শ্বেতার মেয়ে নভ্যা নভেলি নন্দা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলেছেন। কখনও পার্টি, কখনও বিকিনি— নভ্যার নাম জড়িয়ে বিতর্কের ঝড় উঠছে মাঝেমাঝেই। মা শ্বেতার আপত্তি এখানেই।
মামাবাড়ির সকলেই অভিনেতা। তাঁদের পরিবারকে বলিউডের ‘ফার্স্ট ফ্যামেলি’ বললে কিছু কম বলা হবে না বোধ হয়। অথচ, সেই পরিবারের তৃতীয় প্রজন্ম অভিনয় করলে, তার মা যে চিন্তায় থাকবেন, তা স্পষ্টই বললেন শ্বেতা বচ্চন নন্দা।
বচ্চন পরিবার সম্পর্কে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। ৭৪ বছরের বিগ বি এখনও স্ক্রিনে মুখ দেখালেই সিনেমা হলগুলি ফেটে পড়ে হাততালিতে। মাঝেসাঝে দু-একটি ছবিতে এখনও অভিনয় করছেন ‘ধন্যি মেয়ে’ জয়া বচ্চন। ছেলে-পুত্রবধূর কথা এ প্রজন্মের সকলেরই জানা। বাকি থাকলেন বচ্চন-কন্যা শ্বেতা ও তাঁর পরিবার।
অভিনেত্রী নন্দার পরিবারের পুত্রবধূ শ্বেতার মেয়ে নব্যানভেলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলেছেন। কখনও পার্টি, কখনও বিকিনি— নভ্যার নাম জড়িয়ে বিতর্কের ঝড় উঠছে মাঝেমাঝেই।
মা শ্বেতার আপত্তি এখানেই। তিনি চান, মেয়ে নিজের দক্ষতায় খ্যাতি অর্জন করুক। সে যদি অভিনয়ে আসতে চায়, তা হলে দিদিমা জয়ার মতো প্রশিক্ষিত হয়ে ‘রাইটলি প্রিপেয়ার্ড’ হয়ে আসুক। দাদুর মতো ‘হঠাৎ করে’ নয়!
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













