মাঝ আকাশে রাশিয়ার সামরিক বিমান নিখোঁজ


উড্ডয়নের কিছুক্ষণ পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে রাশিয়ার একটি সামরিক বিমান। এতে ৭০ থেকে ১০০ জন আরোহী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
খবর বিবিসির।
দুর্যোগ মন্ত্রণালয়ে বরাতে রাশিয়ার গণমাধ্যম বলছে, রাশিয়ার সোচি শহরের ব্লাক সি রিসোর্ট থেকে উড্ডয়নের পরপরই টিইউ ১৫৪ বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
তবে অসমর্থিত একটি সূত্র বলছে, বিমানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সেটি সিরিয়ার লতাকিয়া প্রদেশের ওপর দিয়ে যাওয়ার সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে রুশ কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













