রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৯১ আরোহী নিয়ে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে রুশ সামরিক বিমান

উড্ডয়নের পর রাডার থেকে ‘অদৃশ্য’ হয়ে যাওয়া রাশিয়ার সামরিক বিমান টিইউ ১৫৪ বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রবিবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, উদ্ধারকারী দল কৃষ্ণ সাগরে বিমানটির সন্ধান পেয়েছে। তবে হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে স্থানীয় সময় রবিবার ভোরে কৃষ্ণ সাগরের তীরবর্তী সোচি শহর থেকে ৯১ আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই রুশ সামরিক বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ার আরটিএ এবং স্পুটনিক নিউজ বলেছে, বিমানটিতে ৮৩ জন আরোহী ও আটজন ক্রু ছিলেন।

বিবিসির খবরে বলা হয়, অসমর্থিত একটি সূত্র বলছে, বিমানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সোচি থেকে সিরিয়ার লাতাকিয়া প্রদেশে যাওয়ার সময় রাডার থেকে বিমানটি বিচ্ছিন্ন হয়ে যায়।

আরটিএ’র খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার ভোর ৫টা ২০ মিনিটে সোচি থেকে উড্ডয়নের মিনিট বিশেক পর ৫টা ৪০ মিনিটে সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

দ্য ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি জানিয়েছে, বিমানের এই ফ্লাইটে কোনো সাধারণ মানুষ ছিল না।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি