এবার মোদীর উদ্দেশে যা বললেন কোহলি


সম্প্রতি দুরন্ত পারফরম্যান্সের জন্য গোটা ভারতীয় দলকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এবার প্রশংসা করার জন্য মোদীকে পাল্টা ধন্যবাদ জানিয়েছে টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বিসিসিআই৷ ‘মন কি বাত’ নামক অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের প্রশংসায় ভরিয়ে দিয়েছিলন প্রধানমন্ত্রী৷ সেই কারণেই দলের অধিনায়ক বিরাট কোহলি ও বিসিসিআই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।
রবিবার ভারতীয় ক্রিকেট দল এবং জুনিয়র ও মহিলা হকি দলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার জন্য অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে অভিনন্দন জানিয়েছেন তিনি। করুণ নায়ার ও লোকেশ রাহুলেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। সেই কারণেই তাঁকে ধন্যবাদ জানানো হল কোহলি ও বোর্ডের পক্ষ থেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













