খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু


টেকনাফে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে।নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।
এরা হচ্ছে, হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা গ্রামের জেলে জিয়াউর রহমানের ছেলে নাহিদ (৩) ও প্রবাসী বশির আহমদের মেয়ে ফারহানা (২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধায় বাড়ির উঠানে খেলার ফাঁকে দুই শিশু নিখোঁজ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসত বাড়ি সংলগ্ন লেদা খালে মৃত অবস্থায় দুই শিশুকে খুঁজে পান স্বজনরা।
তাদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুই শিশুর পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে শিশু ফারহানার মৃত্যুর খবর পেয়ে দুবাই প্রবাসী বশির আহমদ রাতেই দেশের পথে রওয়ানা হয়েছেন। তিনি বাড়িতে এসে পৌঁছলে দুই শিশুর জানাযা ও দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বজনরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













