‘গণতন্ত্র হত্যা দিবস’
৭ জানুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি
আগামী ৭ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে অনুমতি চেয়ে ডিএমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবে দলটি। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে এ সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।
ঢাকা ছাড়াও অন্য জেলা শহর ও মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে দলটি।
সূত্র জনায়, খালেদা জিয়া ৫ জানুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে যাবেন। তাই ওই দিন রাজধানীতে কোনো কর্মসূচি রাখা হয়নি। ২০১৪ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে। এরপর থেকে দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













