বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দোকানে ইয়াবা ট্যাবলেট রেখে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে জনরোষের শিকার পুলিশ

যশোরের কেশবপুরে এক ব্যবসায়ীর দোকানে ইয়াবা ট্যাবলেট রেখে তাকে ফাঁসাতে গিয়ে জনরোষের শিকার হয়েছেন পুলিশের চার সদস্য।

রোববার রাত ৮টায় কেশবপুর উপজেলার জাহানপুর বাজারে এ ঘটনা ঘটে।

বাজার ব্যবসায়ীসহ হাজার হাজার জনতা ভালুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানসহ ৪ পুলিশ সদস্যকে এসময় তিন ঘন্টা একটি দোকানে তালাবদ্ধ করে রাখে। পুলিশের অপর সদস্যরা হলেন- কনস্টেবল ইসমাইল হোসেন, ইউসুফ আলি ও যোবায়ের রহমান।

পরে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে জনরোষ থেকে তাদের উদ্ধার করে।

ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, পকেটে করে ইয়াবা ট্যাবলেট নিয়ে তারা বাজরের আব্দুল লতিফের মুদি দোকানে রাখার চেষ্টা করে। ইয়াবা রাখার অভিযোগে ওই ব্যবসায়ীকে গ্রেফতারের ভয় দেখিয়ে তার হালখাতায় আদায়কৃত ৮৫ হাজার টাকাও নিয়ে নেয়ার চেষ্টা করে এই পুলিশ সদস্যরা।

বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খলিলুর রহমান সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পকেটে করে ইয়াবা ট্যাবলেট এনে মুদি দোকানি আবদুল লতিফের দোকান থেকে তা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। এরপর বাজারের ওই ব্যবসায়ীকে গ্রেফতারের ভয় দেখিয়ে তার দোকানের ক্যাশে আদায়কৃত টাকা নেয়ার চেষ্টা করে ভালুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ও তার সঙ্গীয় ফোর্স।

বাজার ব্যবসায়ী সভাপতি আরও বলেন, ঘটনা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার জনতা পুলিশ সদস্যদের ঘেরাও করে। এরপর তাদের ৪ জনকে একটি দোকানে আটকে তালাবদ্ধ করে রাখা হয়।

এসময় বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী ওই পুলিশ সদস্যদের বিচার দাবিতে বিক্ষোভ করে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় রাত সাড়ে ১০টায় জাহানপুর বাজারে গিয়ে মাইকে এসআই মিজানকে প্রত্যাহার ও বিভাগীয় ব্যবস্থার নেয়ার ঘোষণা দিলে জনগণ শান্ত হয়। এরপর রাত ১১টার দিকে তালাবদ্ধ অবস্থা থেকে এসআই মিজান ও ৩ কনস্টেবলকে উদ্ধার করা হয়।

ওসি জানান, এস আই মিজানকে ভালুকঘর পুলিশ ক্যাম্প থেকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী