১ জানুয়ারি থেকে চতুর্থ ধাপে স্মার্টকার্ড বিতরণ শুরু


আগামী ১ জানুয়ারি থেকে চতুর্থ ধাপে রাজধানীর মিরপুর, গুলশান, সবুজবাগ, মতিঝিল, ধানমন্ডি ও লালবাগ থানার কয়েকটি ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক আজ বলেন, এসব এলাকায় বিতরণ কার্যক্রম ৪ এপ্রিল পর্যন্ত চলবে।
চলতি বছরের ৩ অক্টোবর থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। প্রথম ধাপে ৩ থেকে ১০ অক্টোবর রাজধানীর রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডে, ১৩ থেকে ২০ অক্টোবর ২০ নম্বর ওয়ার্ডে, ২২ থেকে ২৬ অক্টোবর ২১ নম্বর ওয়ার্ডে এবং উত্তরার ১ নম্বর ওয়ার্ডে ৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ করা হয়।
দ্বিতীয় দফায় স্মার্টকার্ড বিতরণের তালিকা থেকে জানা যায়, এ দফায় রাজধানীর গুলশান থানার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড, লালবাগ থানার ২৬, ২৭ ও ২৮, কোতয়ালী থানার ৩২ ও ৩৩ এবং ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট বোর্ডে ২৫ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ১১ ডিসেম্বর পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ করা হয়।
তৃতীয় দফায় ২০ নভেম্বর থেকে গুলশান, সবুজবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, লালবাগ, কোতয়ালী থানার কয়েকটি ওয়ার্ডে বিতরণ শুরু হয়। যা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।
সূত্র: বাসস
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













