‘সীমান্তে রাস্তা নির্মাণ করা হবে’


বাংলদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদারে রাস্তা নির্মাণে ঐক্যমতে পৌঁছেছেন দুই দেশের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটরা (ডিএম)। বুধবার বাংলাদেশের চট্টগ্রামে দুদিনব্যাপী যৌথ সীমান্ত সম্মেলনে বাংলাদেশও ভারতের মধ্যে এ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যৌথ ভূমি জরিপ সম্পন্ন করা, নারী ও শিশু পাচার রোধ, মাদক ও চোরাচালান রোধ করা, আন্তসীমান্ত অপরাধ ও সন্ত্রাস নির্মূল এবং বিজিবি-বিএসএফ যৌথ টহল বিষয় নিয়েও আলোচনা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের পর্যটন মোটেল সৈকতে দুইদিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়ে আজ শেষ হয়েছে।
বাংলাদেশের পক্ষে এ সম্মেলনে নেতৃত্ব দেন খাগড়াছড়ির ডিসি মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। আর ভারতের নেতৃত্ব দেন উনাকটি জেলার ম্যাজিস্ট্রেট পি আর ভট্টাচার্য। সম্মেলনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন ও ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বক্তব্য দেন।
এ সম্মেলনে ভারতের উনাকটি, ধলাই ও উত্তর ত্রিপুরা ও বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি ও মৌলভীবাজার জেলা, জেলা ম্যাজিস্ট্রেট ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













