রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুলিবিদ্ধ সাংসদ লিটন মারা গেছেন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন মারা গেছেন। এর আগে শনিবার সন্ধ্যায় তিনি নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন মাগরিবের পর নিজ বাসায় গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেলে নেওয়া হয়। কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিউর রহমান এ ঘটনার সত্যতার স্বীকার করেন। তিনি বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে সাংসদ লিটনের বাড়িতে আসে। পরে বাড়ির ভেতরে ঢুকে লিটনকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

২০১৫ সালের ২ অক্টোবর ভোরে আট বছর বয়সী শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে আহত করার মাধ্যমে আলোচিত হন এই সাংসদ। সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

এই ঘটনায় সৌরভের বাবা থানায় মামলা করেন। কয়েকদিন আত্মগোপনে থেকে আদালতে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ