শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এমপি লিটনের মরদেহ রমেকের হিমঘরে

দুর্বৃত্তদের গুলিতে নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের হিমঘরে নেওয়া হয়েছে। তার শরীরে মোট চারটি বুলেট লেগেছে বলে চিকিৎসকরা জানান।

দুটি বুলেট বুকে লাগায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। অবশিষ্ট দুটি বুলেটের একটি লেগেছে ডান হাতে, অপরটি ডান কাঁধে।

এর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙায় নিজ বাসভবনে এই সংসদ সদস্য গুলিবিদ্ধ হন।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মঞ্জুরুল ইসলাম লিটনের চিকিৎসক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিমল চন্দ্র বর্ম্মন রাত ১০টার দিকে এসব তথ্য জানান।

এদিকে রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরিচালক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক জানান, রোববার সকালে ময়নাতদন্তের পর লিটনের মরদেহ সেদিনই সকাল ১০টা নাগাদ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডিআইজি গোলাম ফারুক আরো জানান, সকাল ৯টার মধ্যে সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করে ১০টার দিকে মঞ্জুরুল আলম লিটনের মরদেহ গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ