অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট


নতুন বছরের শুরু থেকেই দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি।
বৃহস্পতিবার এ ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। সংগঠনের সভাপতি মোমিন আলী শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
মোমিন আলী বলেন, অ্যাম্বুলেন্সে অতিরিক্ত আসন, গ্যাস সিলিন্ডার ব্যবহার, নির্দিষ্ট রং ব্যবহার না করা, রোড পারমিট না থাকা এবং কালো গ্লাস ব্যবহার না করার কারণে পুলিশ আমাদের হয়রানি করে। এর প্রতিবাদে আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি। শনিবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে এ ধর্মঘট পালন করা হবে।
তিনি অভিযোগ করেন, গত ১৫ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় ৫ জন নিহত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশ অ্যাম্বুলেন্সে রোগী বা লাশ থাকা অবস্থাতেও নানাভাবে হয়রানি করছে। অনেক সময় তারা টাকার বিনিময়ে সমঝোতা করে।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে ওই সময় থেকে ধর্মঘট প্রত্যাহার করা হবে। তা না হলে অনির্দিষ্টকারের জন্য এ ধর্মঘট চলবে। এ সময়ের মধ্যে দেশের কোথাও রোগী বা লাশ পরিবহন করা হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













