শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাঁদার দাবিতে জাতীয় বক্সারকে মারধর, চবি ছাত্রদল ও ছাত্রলীগ নেতা বহিষ্কার

চাঁদার দাবিতে জাতীয় বক্সারকে মারধরের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল ও ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বহিষ্কার করে।

বহিষ্কার করা দুই নেতা হলেন- কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন উজ্জ্বল ও নাজমুল করিম নিপুণ। সালাউদ্দিন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও নিপুণ ছাত্রলীগের সহ-সভাপতি।

মারধরের ঘটনার প্রাথমিক সত্যতা মেলায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর আলী আজগর চৌধুরী।

মারধরের ঘটনায় সাময়িক বহিষ্কার হওয়া নাজমুল করিম নিপুণের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু।

এদিকে মারধরের ঘটনায় সাময়িক বহিষ্কার হওয়া নাজমুল করিম নিপুণের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে এফ রহমান হলের ৩১২ নম্বর কক্ষে ফিজিক্যাল সায়েন্স বিভাগের প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থী মোনায়েবুর রহমান খানের কাছে সাড়ে তিন লাখ টাকা চাঁদা চেয়ে তাকে মারধর করে উজ্জ্বল ও নিপুণের নেতৃত্বে একদল শিক্ষার্থী। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মোনায়েব জাতীয় পুরষ্কারপ্রাপ্ত একজন বক্সার এবং খেলোয়াড় কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের “বি” ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তিবিস্তারিত পড়ুন

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

  • এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
  • টোফেল পরীক্ষার নিবন্ধন করবেন যেভাবে
  • মারা গেলেন কোটা আন্দোলনে আহত জবি শিক্ষার্থী সাজিদ
  • ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি জানালো পিএসসি
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে
  • একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল