বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দোকানিকে পিটিয়ে আহত, মাদক মামলার সাক্ষী হওয়ায়

মাদক মামলার সাক্ষী হওয়ায় শার্শার অগ্রভুলট বাজারের চায়ের দোকানি হযরত আলী (৪০)কে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে মাদক ব্যবসায়ীরা। এমনকি তার চায়ের দোকানটি ভেঙ্গে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।

জানা গেছে, গত ৩ জানুয়ারি যশোর ডিবি পুলিশের এস আই এজাজুর রহমান হযরত আলীর চায়ের দোকানের সামনে থেকে অগ্রভুলট গ্রামের হাফিজের পুত্র মাদক ব্যবসায়ী হজরতকে আটক করে। মাদক ব্যবসায়ীদের আশ্রয় দাতা ইউপি মেম্বার তবিবর রহমান ২০/৩০ লোক নিয়ে পুলিশের কাছ থেকে হজরতকে ছাড়িয়ে নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে হজরতকে ৪৬ বোতল ফেনসিডিলসহ আটক করে।

এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই এজাজুর রহমান শার্শা থানায় একটি মামলা করেন। মামলায় আসামী করা হয় হজরত, ইউপি মেম্বার তবিবরসহ ১০ জন। পুলিশ ওই মামলায় সাক্ষী করেন চা দোকানি হযরত আলীকে। মামলার কপি হাতে পাবার পর ইউপি মেম্বার তবিবরসহ ১০/১২ জন বৃহস্পতিবার রাতে চা দোকানি হযরত আলীকে মারপিট করে তার হাত-পা ভেঙ্গে দেয়। সেই সাথে ভেঙ্গে দেয়া হয় তার চা দোকানটি। হযরত বর্তমানে বাগআচঁড়া বাজারের একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে দিচ্ছে না। প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে তার পরিবারকে। ফলে ভয়ে পরিবারটি এখনও থানায় মামলা করতে পারেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

  • তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক