বিএসএমএমইউ এর আগুন নিয়ন্ত্রণে


রাজধানীতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সোয়া ১১টার দিকে কেবি ব্লকের বেজমেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। হাসপাতালের কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে রোগীদের জন্য রাখা বড় একটি ভ্যাকুয়াম মেশিনের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













