মর্মান্তিক, ভয়ানক যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়েছিল ১ হাজার ৮৬ জনের


লাওসে ২০১৬ সালে ৫ হাজার ৬শ ১৬টি সড়ক দুর্ঘটনায় প্রায় ১ হাজার ৮৬ জনের প্রাণহানি ঘটে। ট্রাফিক পুলিশ বিভাগ একথা জানিয়ে বলেছে, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা অনেক বেড়েছে।
২০১৫ সালে ৫ হাজার ৫শ ৭১টি সড়ক দুর্ঘটনায় ৯শ ৯৫ জনের প্রাণহানি ঘটে। এক্ষেত্রে ট্রাফিক আইন অমান্য করায় দুর্ঘটনার সংখ্যাও অনেক বেড়ে গেছে।
এদিকে ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৯১০ জন আহত হয়। এসময় ১০ হাজার ৩০৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
শুক্রবার রাষ্ট্র পরিচালিত ভিয়েনতিয়েন টাইমস জানায়, রাজধানীতে সবচেয়ে বেশী দুর্ঘটনা ঘটে। কেবলমাত্র রাজধানীতে ১ হাজার ৫শ ৫৪টি দুর্ঘটনায় ২শ ৬১ জন নিহত হয়। ২০১৫ সালের তুলনায় এটি অনেক বেশী।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













