ছুরিকাঘাতে হত্যাঃ হাসপাতালে লাশ ফেলে স্বামীর পলায়ন
ফরিদপুরে লাবনী আক্তার (৩০) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার পর হাসপাতালে লাশ ফেলে তার স্বামী পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দ্বিতীয় বিয়ে করার অনুমতি না পাওয়ায় স্বামী সাজ্জাদ লাবনীকে হত্যা করেছে বলে দাবি নিহতের পরিবারের সদস্যদের।
বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে এঘটনা ঘটে।
জানা যায়, শহরের পশ্চিম আলীপুরের আকবর হোসেনের ছেলে সাজ্জাদ পেশায় একজন অটোরিকশা চালক। সাজ্জাদ-লাবনি দম্পত্বির দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। বেশ অনেকদিন ধরেই স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ে করার অনুমতি চাচ্ছিলেন সাজ্জাদ। স্ত্রী অনুমতি না দেয়ায় এ হত্যাকা- ঘটনার তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সিরাজুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার পরে মৃত অবস্থাতেই লাবনিকে তার স্বামী ও তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। মৃত ঘোষণার পরপরই পালিয়ে যায় স্বামী পরিচয়দানকারী যুবক ও এক মহিলা।
চিকিৎসক জানান, নিহত লাবনীর পেটে ছুরির আঘাত রয়েছে। আঘাতে তার নাড়ী বের হয়ে এসেছে। এছাড়াও শারীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।
নিহত লাবনী’র মামী আফরোজা বেগম জানান, সাজ্জাদ বিয়ের পর থেকেই লাবনীকে নির্যাতন করতো। ইদানিং দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা পোষণ করে নির্যাতনের মাত্রাও বাড়িয়ে দিয়েছিল।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ জানান, খবর পেয়েই পুলিশের একাধীক টিম ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













