ইতালিতে বাস দুর্ঘটনায় নিহত ১৬


ইতালিতে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে দেশটির উত্তরাঞ্চলের শহর ভেরোনার কাছে এ দুর্ঘটনা ঘটেছে।
অগ্নিনির্বাপন বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ৫০ জনের বেশি যাত্রী নিয়ে বাসটি ফ্রান্স যাচ্ছিল। এর আরোহীদের প্রায় সবাই ছিলেন স্কুল শিক্ষার্থী। শুক্রবার রাতে ভেরোনার কাছে এটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এর পরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে নিহত হয়েছে ১৬ জন। আহত হয়েছে আরো ৫৬ জন। নিহতদের অধিকাংশেরই বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে।
ইতালির বার্তা সংস্থা এজিআই জানিয়েছে, নিহতদের মধ্যে বাসের চালক ও তার পরিবারের সদস্যরাও থাকতে পারে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













