হত্যা না আত্মহত্যাঃ ঝিনাইদহে ৪ দিন পর ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার


আতিক টুটুল, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর ভুট্টা ক্ষেত থেকে শরিফুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গত শুক্রবার সকালে শরিফুল ইসলাম বাড়ী থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি ভুট্টা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













