ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে পুলিশ বাহিনীর নাম : বাণিজ্যমন্ত্রী


বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর, কল্যাণপুর আজিমপুর, নারায়ণগঞ্জ, শোলাকিয়াতে জীবনবাজি রেখে পুলিশ যেভাবে দেশের জনগণকে রক্ষা করেছে, তাতে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে পুলিশ বাহিনীর নাম। ’
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ৩৭ তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০১৩ সালের হেফাজতের তাণ্ডবের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ঐ দিন হেফাজত যে বিশৃঙ্খলা শুরু করেছিল, সেটা যদি কঠোর হাতে আপনারা দমন না করতেন, তাহলে হয়তো দেশ আজ তৃতীয় কোন শক্তির হাতে চলে যেত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













