ইন্নালিল্লাহ…. ইজতেমা ময়দানে টিনের চাল ভেঙে অর্ধশতাধিক মুসল্লি আহত


গাজীপুর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের এক পাশে মজিদের টিনের চাল ভেঙে পড়ায় অর্ধ-শতাধিক মুসল্লি আহত হয়েছেন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিশ্ব ইজতেমা ময়দানের বাটা গেইটের পশ্চিমপাশে বিভিন্ন মালামাল রাখার স্থান ভান্ডার মসজিদে জুমার নামাজের পর শতাধিক মুসল্লি দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় হঠাৎ করে মসজিদের বারান্দার টিনের চালা মুসল্লিদের ওপর ধসে পড়ে। এতে অর্ধ-শতাধিক মুসল্লি আহত হয়।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত মুসল্লিদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।
টঙ্গী সরকারি হাসপাতাল সূত্র জানায়, বিকেল ৪টা পর্যন্ত ৫০জন চিকিৎসা দেয়া হয়েছে এবং পাঁচজনকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল হাসপাতালে ছুটে যান। তিনি মুসল্লিদের চিকিৎসার খোঁজ খবর নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













